পাশ না করেই ডাক্তার! ৭৩ জনের অবৈধ অনুমোদন সিবিআই এর নজরে

খবর লাইভ : বিদেশে ডাক্তারি পাশ করেও রোগী দেখার অনুমোদন পাননি এদেশে। এই অনুমোদন না পাওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রোগি দেখছেন বহু চিকিৎসক । এ রকম চিকিৎসকের সংখ্যা দেশে ৭৩। অভিযোগ, রোগি দেখার ক্ষেতে তাঁদের সাহায্য করছে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল। এবার এমনই ১৪টি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের  বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই ।

জানাগেছে, বিদেশে ডাক্তারি পাশ করলেই ভারতে অনুমোদন মেলে না রোগি দেখার। রোগি দেখতে হলে বিশেষ পরীক্ষায় পাশ করতে হয়। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা স্টেট কাউন্সিল ওই পরীক্ষা নেয়। কিন্তু এই নিয়ম না মেনেই রোগি দেখে চলেছেন বহু বিদেশ থেকে পাশ করা ডাক্তার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তদন্তে নেমে জেনেছে, দেশে ৭৩ জন চিকিৎসক এই পরীক্ষায় পাশ করেননি। তার পরেও বিভিন্ন রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে তাঁদের নাম নথিভুক্ত রয়েছে। এর পরেই সিবিআইকে অভিযোগ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তা বলেছেন, ‘‘২০১১ থেকে ২০২২ সালের মধ্যে চিন, রাশিয়া, ইউক্রেন থেকে ডাক্তারি পাশ করেছেন বহু যুবক। অযোগ্য ব্যক্তিদের এই প্রতারণা এবং ভুয়ো নথিভুক্তকরণের কারণে নাগরিকদের জীবন এবং স্বাস্থ্য বিপাকে। রাজ্যে রাজ্যেও এই প্রতারণার শাখা ছড়িয়ে রয়েছে।’’  স্বাস্থ্যমন্ত্রকের এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণার চার্জ দায়ের করেছে সিবিআই। সিবিআই তদন্তে নেমে জেনেছে, মেডিক্যাল কাউন্সিলের লোক জনকে ‘ঘুষ’ দিয়ে এই চিকিৎসকেরা নাম নথিভুক্ত করেছেন মেডিক্যাল কাউন্সিলে। মূলত এদের বেশিরভাগই চিকিৎসা করেন বিহার, অসম, উত্তরপ্রদেশে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago