খবর লাইভ : শিবঠাকুর মণ্ডলের করা মামলায় তৃণমূলের বীরভূম জেলার সভাপতিকে জামিন দিল দুবরাজপুর আদালত। মঙ্গলবার সেই মামলায় দুবরাজপুর আদালতে তোলা হয়েছিল অনুব্রত মন্ডলকে। সেই মামলায় তাঁকে জামিন দেন বিচারক। ২ হাজার টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে অনুব্রতকে। সেই মামলায় ১ জানুয়ারি ফের তাঁকে দুবরাজপুর আদালতে পেশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত তিনি আসানসোল জেলেই থাকছেন বলে জানা গিয়েছে।
শিবঠাকুর মণ্ডলের যে মামলার ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে রাজ্য পুলিশ নিজেদের হেপাজতে নেয়, গতকাল সেই মামলার যাবতীয় নথি ইডির হাতে তুলে দিতে হবে বলে জানিয়ে দেয় দুবরাজপুর আদালত।
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করে রাজ্য পুলিশ। সরকারি আইনজীবী এদিন আদালতে জানায়, ৭ দিন পুলিশ হেফাজতে ছিলেন অনুব্রত। এর মধ্যে ৬ দিন অনুব্রত কোনও কথা বলেননি। সপ্তম দিনে তিনি কিছু বলেছিলেন। তাই এই মামলার আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে। ফলে অনুব্রতকে আরও কিছু সময়ের জন্য হেফাজতের প্রয়োজন। তাই এখনই জামিন দেওয়া উচিত নয়। তবে সব পক্ষের কথা শুনে এদিন আদালত অনুব্রতকে জামিন দেন।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সে দিনই কেষ্টর বিরুদ্ধে পুরনো মামলা করেন শিবঠাকুর মণ্ডল। তাঁর অভিযোগ, ২০১৯ সালে অনুব্রত মণ্ডল গলা টিপে হত্যার চেষ্টা করেছিলেন তাঁকে। সেই মামলাতেই আদালতের নির্দেশে ৭ দিনের পুলিশ হেফাজতে যায় অনুব্রত। ফলে তখনকার মতো দিল্লি যাওয়া আর হয়নি কেষ্টর। সাতদিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে এদিন ফের আদালতে তোলা হয়। তখনই জামিন পান অনুব্রত মণ্ডল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…