কোভিডবিধি মেনেই প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ, নির্দেশিকা জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

খবর লাইভ : প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ নিয়ে সোমবার জরুরি ভিত্তিতে এই নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্দেশিকায় জানানো হয়েছে, করোনার সব বিধি মেনেই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে আসতে হবে।মঙ্গলবার ২০০ এরও বেশি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ দিতে আসার কথা।আসলে সোমবার কলকাতা এয়ারপোর্টে এক বিমানযাত্রীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।তারপরই কয়েক ঘণ্টার মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই নির্দেশিকাজারি করা হয়েছে।

পর্ষদ সূত্রে জানানো হয়েছে, ইন্টারভিউ নেবেন একাধিক শিক্ষক। তাই সবরকমের সতর্কতামূলক পদক্ষেপ করা হবে। ২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ের ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। গত বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। ২০১২-২০১৪-২০১৭ টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন। তাঁদেরই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago