খুন হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত!চাঞ্চল্যকর দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের

খবর লাইভ : বিলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। জনপ্রিয় অভিনেতার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে এখনও রহস্য তুঙ্গে। চলছে সিবিআই তদন্ত। তার মাঝেই সামনে এল বিস্ফোরক তথ্য। সুশান্তের দেহের ময়নাতদন্ত করেছিলেন যে চিকিৎসক, তাঁর দাবি আত্মহত্যা করে মৃত্যু হয়নি সুশান্তের, তাঁকে খুন করাই হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ময়নাতদন্তকারী চিকিৎসক রূপকুমার শাহ চাঞ্চল্যকর দাবি করেন বলেন, সুশান্তের দেহে ও গলায় একাধিক আঘাতের দাগ পাওয়া যায়। তাঁকে খুনই করা হয়েছিল। তাঁর কথায়, “যেদিন সুশান্ত সিং রাজপুতের যান, সেদিন কুপার হাসপাতালে পোস্টমর্টেম ছিল ৫টি দেহের। সেই পাঁচটার মধ্যে একটা ছিল ভিআইপি। যখন আমরা ময়নাতদন্ত করতে যাই তখন জানতে পারি যে সেই ভিআইপি হলেন বলিউড স্টার সুশান্ত সিং রাজপুত। সারা দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল এবং গলায় ছিল দুই থেকে তিনটে আঘাতের চিহ্ন। সেই পোস্টমর্টেম ভিডিও রেকর্ড করার কথা ছিল, কিন্তু উচ্চপদস্থ কর্তাদের তরফে জানানো হয়, ভিডিও করতে হবে না। শুধুমাত্র ছবি তুলতে হবে। তাঁদের কথা মতোই কয়েকটা ছবি তোলা হয়।”

এখানেই শেষ নয়, চিকিৎসকের আরও অভিযোগ, তিনি প্রথমেই উচ্চপদস্থ কর্তাদের জানিয়েছিলেন যে, এটা খুন। সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে। কিন্তু তাঁকে নিয়ম ও নির্দেশ অনুযায়ীই কাজ করতে বলা হয়। চিকিৎসক রূপকুমার শাহ বলেন, “যখন প্রথমবার আমি সুশান্তের দেহ দেখতে পাই, আমার উপরের কর্তাদের জানাই যে, এটা আত্মহত্যা নয়, এটা খুন। কিন্তু আমাকে নিয়ম মানতে বলা হয়। তখন আমার সিনিয়ররা বলেন যে, নিয়ম অনুযায়ী কাজ করো। যত তাড়াতাড়ি সম্ভব ছবি তুলে পোস্টমর্টেম করে দেহটি পুলিশের হাতে তুলে দাও। আমরা রাতে পোস্টমর্টেম করেছিলাম।”

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে এখনও রহস্য জারি। তাঁর মাঝেই ময়নাতদন্তকারী চিকিৎসকের এমন চাঞ্চল্যকর দাবিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago