গ্রুপ ‘ডি’ পদে নিয়োগ হওয়া ১৬৯৮ জনকে নোটিশ ধরানোর প্রক্রিয়া শুরু শিক্ষা দফতরের

খবর লাইভ : নিয়োগ দুর্নীতি নিয়ে ফের কড়া মনোভাব কলকাতা হাইকোর্টের।আদালতের নির্দেশে বিভিন্ন স্কুলে গ্রুপ ‘ডি’ পদে নিয়োগ হওয়া ১৬৯৮ জনকে নোটিশ ধরানোর প্রক্রিয়া শুরু করে দিল শিক্ষা দফতর। ২৩ ডিসেম্বর শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেটি পাঠানো হয়েছে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর (ডিআই)-দের। নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের চিহ্নিত করা ১৬৯৮ জন গ্রুপ ‘ডি’ পদে নিয়োগ হওয়া ব্যক্তিকে নোটিশ ধরাতে হবে। সেই নোটিশের সঙ্গে আদালতের রায়টিও যুক্ত করে দিতে বলা হয়েছে।

বর্তমানে তাঁরা কোন কোন স্কুলে কর্মরত রয়েছেন তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই প্রত্যেক ডিআইকে তাঁদের কাজ শেষ করতে হবে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশেই তদন্ত করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট আদালতে জমা দিয়েছে, তাতে গ্রুপ ‘ডি’ পদে চাকরি পাওয়া ১৬৯৮ জনের নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে ওই চাকরিপ্রার্থীদের নোটিশ ধরাতে আদালত নির্দেশ দেয় শিক্ষা দফতরকে।
শিক্ষা দফতরের এমন নোটিশের বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, আমরা জানতে পেরেছি, সিবিআই যে রিপোর্টটি আদালতে জমা দিয়েছে, তাতে লেখা হয়েছে, এমন ব্যক্তিরাও চাকরি পেয়েছেন, যাঁরা একটি জবাব না দিয়েও পাশ করেছেন। সরকারের এমন পদক্ষেপ সত্যিই দুর্ভাগ্যজনক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago