খবর লাইভ : আগামী ৩০ ডিসেম্বর হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে শুরু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিষেবা। তার আগে সোমবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সফল ট্রায়াল রান হল এই ট্রেনের। কোনও যাত্রী ছাড়াই এদিন ট্রেনটি ভোর ৫টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুর ১টা ৪৪ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছোয়।
এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেসকে দেশের দ্রুততম ট্রেন বলা হচ্ছে। দিল্লি থেকে বারাণসী রুটে এই ট্রেন প্রথম চালু হয়েছিল ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি। এই ট্রেনের গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। মাত্র ১৪০ সেকেন্ডে এই গতিতে পৌঁছোতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে রয়েছে ‘কবচ’ প্রযুক্তি। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ কিংবা অন্য ধরনের দুর্ঘটনাও বহুলাংশে এই প্রযুক্তির কারণে এড়ানো যেতে পারে বলে দাবি করা হয়েছে রেলের তরফে। একদম বিমানের ধাঁচেই পরিষেবা মিলবে এই ট্রেনে। ট্রেনের প্রতি কামরায় রয়েছে যাত্রীদের বিনোদনের ব্যবস্থা। যাত্রীদের তথ্যও রাখা থাকবে কামরাগুলিতে। এছাড়া, ট্রেনের শীততাপ ও অন্যান্য ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য থাকবে কোচ কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম। ট্রেনের দরজাগুলি স্পর্শ ছাড়াই খোলা ও বন্ধ করার ব্যবস্থা রয়েছে। ট্রেনের আসন ঘোরানো যাবে ১৮০ ডিগ্রি। ট্রেনটির শৌচাগারগুলিও বিমানের মতো। বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা শৌচাগার থাকছে ট্রেনে।
আপাতত ভোরবেলা হাওড়া থেকে ছেড়ে দুপুরের মধ্যেই এনজেপি পৌঁছোবে ট্রেনটি। পরে যাত্রার সময় আরও কমবে। আপাতত সফলভাবে ট্রায়াল রান হলেও ট্রেনের সময়সূচি ও ভাড়া এখনও চূড়ান্ত হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…