ওএমআর শিটে নম্বর ০, কমিশনের সার্ভারে ৪৩! শিক্ষাকর্মী নিয়োগেও দুর্নীতি এসএসসি-র

খবর লাইভ : স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক নজিরবিহীন তথ্য সামনে আসছে। এই নিয়ে বারেবারে আদালতে কড়া প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কমিশনকে। শূন্য পেয়েও চাকরি হয়েছে! শিক্ষকের পর শিক্ষাকর্মী নিয়োগেও দুর্নীতি কবুল করল কমিশন।

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রুপ ডি নিয়োগে ১০০জনের তালিকা প্রকাশ করল এসএসসি। বিতর্কিত ১০০জনের মধ্যে ৫০জনই পেয়েছেন নিয়োগের সুপারিশপত্র। বাকিরা ওয়েটিং লিস্টে। প্রকাশিত ১০০জনের মধ্যে ৯৪জনের ওএমআর শিটে নম্বর শূন্য, কমিশনের সার্ভারে ৪৩। বাকি ৬জনের মধ্যে ৫জনের প্রাপ্ত নম্বর ১, কমিশনের সার্ভারে ৪৩। কমিশন সূত্রে খবর, ওয়েটিং লিস্টে থাকা অধিকাংশকেই সুপারিশপত্র দেওয়া হয়েছে।
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই চাকরি বাতিল হয়েছে অনেকের। নবম-দশমে প্রথমে ১৮৩ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এরপর ৯৫২ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করে আদালতের নির্দেশে। গ্রুপ-ডি এর ক্ষেত্রেও ১০০টি ফাঁকা OMR প্রকাশ করেছে কমিশন। মনে করা হচ্ছে চাকরি যাওয়ার সংখ্যা কয়েক হাজার পেরিয়ে যাবে।
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে ১৬৯৮ জন গ্রুপ-ডি কর্মীর নিয়োগ দুর্নীতির আভাস দিয়েছে সিবিআই। এঁরা রাজ্যের বিভিন্ন হাই ও জুনিয়ার হাইস্কুলে কর্মরত। রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যে এই কর্মীদের বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরকে জানিয়ে দিয়েছে। সেই বার্তা পেয়ে বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দপ্তর সংশ্লিষ্ট স্কুলগুলিতে মেল পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে। শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে স্কুলগুলির সংশ্লিষ্ট গ্রুপ-ডি কর্মীকে আদালত থেকে পাওয়া ১৬৯৮ জনের তালিকা ও রায়ের কপি দিতে বলা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago