খবর লাইভ : একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান। রবিবার ওই প্রদেশে একাধিক বিস্ফোরণে ৫ পাকিস্তানি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও বেশ কয়েক জন বাসিন্দা।
পাক সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে।
অন্য দিকে, কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। এই ঘটনায় তিন পুলিশকর্মী-সহ ৮ জন জখম হয়েছেন। এই হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও ৪ জন জখম হয়েছেন।
হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো। নিরাপত্তা ব্যবস্থার উপর আরও জোর দেওয়া হয়েছে। ইসলামাবাদের পর ফের বালুচিস্তানে বিস্ফোরণের জেরে উদ্বেগ বেড়েছে পাক প্রশাসনের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…