খবর লাইভ : কোভিড আতঙ্ক ছড়াতেই তৎপর হিমাচল প্রশাসন। রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করল হিমাচল প্রদেশ সরকার! রাজ্যের মানুষ কিংবা বাইরে থেকে আসা পর্যটক, হিমাচলে আপাতত সকলকেই বাধ্যতামূলক ভাবে পরতে হবে মাস্ক।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু রাজ্যে ঘুরতে আসা পর্যটকদের মাস্ক পরার জন্য অনুরোধ করেন। এ বার রাজ্যে মাস্ক পরার বিষয়ে জারি করা হল সরকারি নির্দেশিকা।
চিনে কোভিডের বাড়বাড়ন্ত শুরু হতেই অতিমারি রুখতে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে কেন্দ্র। রাজ্যে রাজ্যে কোভিড নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছে ভারত সরকার।
পাহাড়ের অন্যতম সেরা ঠিকানা হিমাচল প্রদেশ। দেশের নানা প্রান্ত থেকে দলে দলে পর্যটকরা এই সময় হিমাচলে বেড়াতে যান। তাই বাইরে থেকে আসা পর্যটকদের মাধ্যমে কোনও ভাবেই যাতে ভাইরাসের সংক্রমণ না ছড়ায়, সে বিষয়ে সতর্ক হিমাচল প্রদেশ সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…