খবর লাইভ : দু’বছরের জন্য নির্বাসিত হলেন দীপা কর্মকার। ভারতের অন্যতম সেরা জিমন্যাস্টের বিরুদ্ধে ডোপিং বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। ভারতীয় জিমন্যাস্টকে নির্বাসিত করলেও এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন। শুধু জানানো হয়েছে ২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকে দু’বছরের জন্য নির্বাসিত দীপা।
আরও পড়ুনঃ চিনের মতো কোভিড পরিস্থিতি ভারতে হওয়ার সম্ভাবনা কম, মন্তব্য এইমসের প্রাক্তন ডিরেক্টরের
রিয়ো অলিম্পিক্সে চতুর্থ স্থান পেয়ে চাঞ্চল্য সৃষ্টি করা ত্রিপুরার বাঙালি জিমন্যাস্ট নিজেও নাকি বুঝতে পারছেন না যে, ঠিক কী ভাবে তিনি ডোপিং বিধি ভাঙলেন।
তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী এক ওয়েবসাইটে বলেছেন, ‘‘জাতীয় শিবিরের অংশ না হওয়ায় আগরতলাতেই অনুশীলন করছে দীপা। আমাদের মতোই এই সিদ্ধান্তে ও নিজেও অত্যন্ত অবাক হয়ে গিয়েছে। আমরা বোঝারচেষ্টা করছি, কেন আন্তর্জাতিক সংস্থা এই সিদ্ধান্ত নিল। ভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা কিন্তু এ ব্যাপারে আমাদের এখনও কিছু জানায়নি। কিছু জানতে পারলেই আমরা এ বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারব।’’
এ দিকে, দীপার এ হেন শাস্তির দায় নেবে না বলে নাকি জানিয়ে দিয়েছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। সাইয়ের বক্তব্য, দীপার কোচ ও ত্রিপুরা সরকারের ক্রীড়া দফতরের গাফিলতিই এই পরিণাম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…