তাইওয়াং সীমান্তে বিশেষ রকেট বাহিনী নির্মাণ করছে ভারত

খবর লাইভ : তাইওয়াং সীমান্তে বিশেষ রকেট বাহিনী নির্মাণ করছে ভারত। খুব শীঘ্রই ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর হাতে, যা মোতায়েন করা হতে পারে চিন সীমান্তে।ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই এই ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়ে দিয়েছেন। এই ক্ষেপণাস্ত্র হাতে পাওয়ার পরই সীমান্তে শুরু হতে পারে বিশেষ মহড়া।

সরকারি সূত্রে খবর , ‘‘ভারতীয় সেনাবাহিনীতে রকেট বাহিনী তৈরির যে পরিকল্পনা ছিল, সেটি হঠাৎই গতি পেয়েছে। কেন্দ্র ১২০টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার অনুমতি দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এ ব্যাপারে।’’
এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা অনেকদিন আগে থেকেই করছিলো কেন্দ্র। অবশেষে তা অনুমোদন পেলে শুরু হয় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। এই কাজ শেষ হলেই সেনাবাহিনী হাতে পাবে এই ক্ষেপণাস্ত্রগুলি। উল্লেখ্য, সীমান্তে কৌশলগত রকেট বাহিনী তৈরির পরিকল্পনা করেছিলেন ভারতের তিন বাহিনীর প্রয়াত প্রধান জেনারেল বিপিন রাওয়াত। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার প্রথম পদক্ষেপ করল কেন্দ্র।
প্রসঙ্গত উল্লেখযোগ্য গত ডিসেম্বরে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল। যে পরীক্ষা সফল হয় সেসময়। তারপরই জেনারেল রাওয়াতের পরিকল্পনা অনুযায়ী সীমান্তে রকেট বাহিনী নির্মাণের কাজে ফের তৎপরতা দেখায় কেন্দ্র।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago