খবর লাইভ : মোদি সরকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ শুরু করেছেন উপত্যকার কাশ্মীরি পণ্ডিতরা। কিন্তু কেন এই প্রতিবাদ ? আসলে কর্মক্ষেত্রে গেলে খুন হতে হবে জেহাদিদের হাতে। আর না গেলে মরতে হবে অনাহারে! এই দুই সংকটে পড়ে রীতিমতো নাজেহাল অবস্থা কাশ্মীরি পন্ডিতদের।
আরও পড়ুনঃ আফগানিস্তানে ফের অন্ধকার যুগ মহিলারা যেতে পারবেন না অফিসেও, নির্দেশ তালিবানের
খোদ কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং তাদের পাশে থাকায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী পুনর্বাসন যোজনার আওতায় কয়েক হাজার কাশ্মীরি পণ্ডিতকে উপত্যকায় সরকারি চাকরি দিয়ে ফিরিয়েছিল মোদি সরকার আর সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে।
কেননা, কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব হওয়ার পর গত কয়েক বছরে কাশ্মীরি পণ্ডিতদের ‘টার্গেট কিলিং’ বাড়ছে। যে কোনও দিন তাদের খুন করতে পারে জেহাদিরা। লাগাতার দেওয়া হচ্ছে হুমকি। অভিযোগ, তাদের নিরাপত্তা দিতে কোন উদ্যোগই নিচ্ছে না প্রশাসন। ফলে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে দিন কাটছে তাদের।
জানা গেছে, গত সাত মাস কাশ্মীরের ৬ হাজার কাশ্মীরি পণ্ডিত প্রাণহানির আশঙ্কায় নিজেদের কর্মক্ষেত্রে যেতেই পারছেন না। এই পরিস্থিতিতে কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (Manoj Sinha) নির্দেশিকা জারি করেছেন, কাজে না গেলে পণ্ডিতদের বেতন দেওয়া বন্ধ হবে। এরপরই কাশ্মীরি পণ্ডিতরা একযোগে বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের দাবি, সরকার হয় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করুক, নাহয় তাঁদের জম্মুতে ফিরিয়ে আনুক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…