শবরীমালা থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায়  মৃত্যু ১০ পুণ্যার্থীর

খবর লাইভ : একটি গাড়ি করে শবরীমালায় মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিলেন মোট ১৫ পুণ্যার্থী। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি তামিলনাড়ু-কেরল সীমান্তে ৪০ ফুটে নীচে খাদে পড়ে যায়।

শবরীমালা মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। মৃত্যু হল ১০পুণ্যার্থীর। গুরুতর আহত ২। আহতদের অবস্থাও সঙ্কটজনক।  শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থেনি এলাকায়।

জানা গিয়েছে, একটি গাড়ি করে শবরীমালায় মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিলেন মোট ১৫ পুণ্যার্থী। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি তামিলনাড়ু-কেরল সীমান্তে ৪০ ফুটে নীচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। বাকি দুজন আহতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে রয়েছে একটি শিশুও।

কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু করেছে পুলিশ । পাহাড়ি এলাকায় রাস্তা পিছিল হওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago