খবর লাইভ : বর্তমানে কোভিড পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে দেশ তথা বিশ্ববাসীর। আর সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই বাতিল করা হল হাওড়ার ডুমুরজলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার জাতীয় গঙ্গা পরিষদের সভা রয়েছে কলকাতায়। আর সেই সভায় উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর। আর সেই উপলক্ষেই বঙ্গ বিজেপির নেতাদের পরিকল্পনা ছিল হাওড়ার ডুমুরজলায় প্রধানমন্ত্রীর একটি জনসভা আয়োজন করার। তবে বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত বাতিল করা হল সেই পরিকল্পনা।
আরও পড়ুনঃ লালন-মামলায় সিআইডির ডিআইজিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের
বিজেপির রাজ্যা সভাপতি সুকান্ত মজুমদার জানান, ডুমুরজলা ময়দানে প্রধানমন্ত্রীকে নিয়ে সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু কোভিডের কারণে উনি সভা করবেন না বলে জানিয়েছেন। ইতিমধ্যে কোভিড স্বাস্থ্যমন্ত্রক বৈঠক করেছে। রাজ্যগুলির জন্য তৈরি হয়েছে নয়া নির্দেশিকাও। তবে বিজেপি সূত্রের খবর, কোভিড পরিস্থিতির কারণে বাংলায় রাজনৈতিক কর্মসূচিতে না করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি কর্মসূচিতে ৩০ ডিসেম্বর রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রীর। জাতীয় গঙ্গা পরিষদের সভায় থাকবেন তিনি। পাশাপাশি রেলের একাধিক প্রকল্পের সূচনাও করবেন তিনি।
দলীয় সূত্রে খবর, হাওড়ার ডুমুরজলা ময়দানে নরেন্দ্র মোদির সভাকে সামনে রেখে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি পুরোদমে শুরু করে দেওয়ার পরিকল্পনা ছিল বঙ্গ বিজেপির। তবে বর্তমানে বিশ্বে কোভিড যেভাবে মাথাচাড়া দিচ্ছে, তা মাথায় রেখেই প্রধানমন্ত্রী এই জনসভার অনুরোধ ফিরিয়ে দেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তেমনটাই জানিয়েছেন। তবে কলকাতা সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে রাজ্যন বিজেপির এক প্রতিনিধিদল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…