খবর লাইভ : দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত জানিয়েছিল, অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। সেই রায়কে চ্যলেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট। মামলাটিতে বেঞ্চ বদল হল।
অনুব্রত মণ্ডলের করা মামলায় দিল্লি হাই কোর্টে বেঞ্চ বদল হল। যে বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল, তা হবে না। বেঞ্চ পরিবর্তিত হয়েছে।
দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত জানিয়েছিল, অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই রায়কে চ্যলেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট। দিল্লি হাই কোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভম্বানির বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল। পরিবর্তে মামলাটির শুনানি হবে বিচারপতি জসমীৎ সিংহের বেঞ্চে।
অনুব্রতের আইনজীবী হরিহরণ আবেদন জানান, অনুব্রত সংক্রান্ত মামলা বিচারপতি জসমীৎ সিংহের বেঞ্চে আগে থেকেই নথিভুক্ত রয়েছে। সেখানেই শুনানি হওয়ার কথা ছিল। আইনজীবীর এই আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত সিদ্ধান্ত নেয়, বিচারপতি সিংহের বেঞ্চেই মামলাটির শুনানি হবে। দুপুর দুটোয় এই মামলার শুনানি হওয়ার কথা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…