খবর লাইভ : বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদন্ড পূরণে ব্যর্থ। আর সেকারণেই ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল নেপালের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতর । ১৮ ডিসেম্বর এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। তালিকায় উঠে এসেছে রামদেবের দিব্যা ফার্মেসি, যা পতঞ্জলি নামে পরিচিত। একইসঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে র্যা ডিয়েন্ট পেরেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, জি ল্যাবরেটরিজ, ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড, জিএলএস ফার্মা, আইপিসিএ ল্যাব-সহ একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার নাম।
ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতরের পক্ষ থেকে নেপালের ওষুধ ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন দ্রুত কালো তালিকাভুক্ত ভারতীয় সংস্থাগুলির ওষুধ বাজার থেকে ফিরিয়ে নেন। একই সঙ্গে নির্দেশিকায় উল্লেখ রয়েছে ওই কোম্পানিগুলির ওষুধ ভবিষ্যতে নেপালে আর আমদানি করা যাবে না। ১৯ ডিসেম্বর নেপাল স্বাস্থ্য দফতরের তরফ থেকে আরও একটি নোটিশ জারি করা হয়। নোটিশে ভারতের গ্লোবাল হেলথকেয়ারের ৫০০ মিলিলিটার এবং ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতে ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পণ্য উৎপাদনের মান।
উল্লেখ্য, নেপাল সরকারের কাছে ওষুধ বিক্রির জন্য আবেদন করেছিল বেশ কিছু ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা। ওষুধ প্রস্তুতকারী কোম্পানিরগুলির যাবতীয় প্রক্রিয়া খতিয়ে দেখতে এপ্রিল ও জুলাই মাসে ভারতে আসেন নেপালের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদন্ড যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা তাও দেখেন তাঁরা। এর ভিত্তিতেই নেপালে ফিরে গিয়ে ১৮ ডিসেম্বর কালো তালিকা প্রকাশ করেন তাঁরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…