খবর লাইভ : গরু পাচার মামলায় নতুন মোড়। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল । কাল দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য সোমবারই ইডিকে অনুমতির নির্দেশ দেয় দিল্লি আদালত। সেই মতো তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়। তবে এদিনই দুবরাজপুর থানায় তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল অভিযোগ দায়ের করেন অনুব্রতর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, শিবঠাকুর তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদানের কথা জানতে পারেন অনুব্রত মণ্ডল। এরপর দুবরাজপুরের পার্টি অফিসে তাঁকে ডেকে পাঠান অনুব্রত। সেখানেই অনুব্রত তাঁর গলা টিপে ধরেন। মঙ্গলবার সকালেই অনুব্রতকে দুবরাজপুর আদালতে তোলা হলে তাকে নিজেদের হেফাজতের জন্য আবেদন করে রাজ্য পুলিশ। আদালতের তরফে অনুব্রতকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ‘দিল্লিযাত্রা’ ঠেকাতে হাই কোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের কেষ্ট।
অনুব্রতকে দিল্লি নিয়ে আসার বিরোধিতা করেছিলেন তাঁর আইনজীবি। পাল্টা ইডির যুক্তি ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেখানে তদন্তকারী, সেখানে এই নিয়ম খাটে না। গরু পাচারকাণ্ডে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চেয়ে ইডির আবেদনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন তৃণমূল নেতা। কিন্তু সেই আবেদন খারিজ করে মামলাটি রাউস অ্যাভিনিউ আদালতে ফেরত পাঠায় দিল্লি হাইকোর্ট। দিল্লি হাই কোর্টের নির্দেশ ছিল, অনুব্রতের মামলার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাউস অ্যাভেনিউ আদালত। এ বার সেই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…