অ্যাসিড হামলা: এগরা থেকে আসে অ্যাসিড! দিল্লি পুলিশকে জানাল ফ্লিপকার্ট

খবর লাইভ : দিল্লিতে স্কুলযাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় পুলিশকে নয়া তথ্য দিল ফ্লিপকার্ট। তারা জানিয়েছে, ওই ছাত্রীর মুখে যে অ্যাসিড ছোঁড়া হয়, তা আগরার একটি সংস্থা থেকে ফ্লিপকার্টে বিক্রি করা হয়।

দিল্লিতে স্কুল ছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, গত ১৪ ডিসেম্বর সকালে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মুখে অ্যাসিড ছোড়ে দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। দেখা যায়, হামলার পর যন্ত্রণায় ছটফট করছে কিশোরী। তার চোখের নীচের কিছুটা অংশও অ্যাসিডে পুড়ে যায় বলে জানান চিকিতসকরা।এরপরই ঘটনার তদন্তভার নেয় দিল্লি পুলিশ।

আরও পড়ুনঃ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু  মাও নেতা রূপেশ কানহার
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তরা অনলাইন ই-কমার্স সংস্থা ফিল্পকার্ট থেকে অ্যাসিড কিনেছিল। অথচ ২০১৩ সালে দেশে অ্যাসিড কেনার উপর বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছিল কেন্দ্র। অথচ তা না মেনেই অ্যাসিড বিক্রি করা চলছিল বলে অভিযোগ। এই ঘটনায় ফ্লিপকার্টকে নোটিশ পাঠায় কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ)।
কবে কখন কত টাকা দিয়ে অ্যাসিড কেনা হয়েছিল, ফ্লিপকার্টের মাধ্যমে আসলে কারা অ্যাসিড বিক্রি করেছে, সব তথ্য জানতে চাওয়া হয়। দিল্লি পুলিশকে সেই উত্তর দিয়েছে ফ্লিপকার্ট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago