খবর লাইভ : রাজ্যে দলের অবস্থান, আসন্ন পঞ্চায়েত ভোট, সংগঠন, গোষ্ঠীদ্বন্দ্ব এবং নেতৃত্বের সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার আবহে বাংলার দলের সাংসদদের নিয়ে সোমবার সন্ধ্যায় বৈঠকে বসছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দিল্লির বাড়িতে এই বৈঠকটি ডেকেছেন। সেখানে রাজ্যের সব বিজেপি সাংসদকে থাকতে বলা হয়েছে। সাংসদ না হলেও এই বৈঠকে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। বৈঠকে থাকবেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনশল-সহ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরাও। গেরুয়া শিবির সূত্রে খবর, কিছু নীতিগত সিদ্ধান্ত নিতেই এই বৈঠক। এই বৈঠকে হাজির থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। সন্ধে সাড়ে ৭টার মধ্যে সমস্ত সাংসদকে সুভাষ সরকারের বাড়িতে পৌঁছে যেতে বলা হয়েছে। ৮টায় শুরু হতে পারে বৈঠক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…