এসএসসি কর্তৃপক্ষকে ভুল শুধরে ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ হাই কোর্টের

খবর লাইভ : স্কুল সার্ভিস কমিশনকে নিজের ‘ভুল শুধরে নেওয়া’র পরামর্শ দিল হাই কোর্ট। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে চাকরি বাতিল করুন। নিজেদের ভুল নিজেরা শুধরে নিলে ভাল হয়। বৃহস্পতিবার কর্মশিক্ষায় নিয়োগ সংক্রান্ত একটি শুনানিতে এই নির্দেশ দেন বিচারপতি।তিনি বলেন, কমিশনের কাজে কোনও ভুল হয়ে থাকলে, তা শুধরে নিয়ে তাদেরই ব্যবস্থা নেওয়া দরকার। কারণ, কমিশনের কাছে সব তথ্য রয়েছে। কোনটা ঠিক বা কোনটা ভুল তা তারাই জানে। এর পরেই তিনি পরামর্শ দিয়ে বলেন, ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে তাঁদের বাতিল করুন। তা হলে সিবিআইয়ের প্রয়োজন হবে না। কমিশন নিজের ক্ষমতা স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবহার করুক।

আরও পড়ুনঃ ফের ভোগান্তি, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন! 

উল্লেখ্য, ২০১৬ সালে কর্মশিক্ষা বিষয়ে ৫১ জনের প্যানেল প্রকাশ করা হয়। অভিযোগ ওঠে, প্যানেলে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই কম নম্বর থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন। এই অভিযোগ জানিয়ে চার জন হাই কোর্টে মামলা করেন। এই মামলায় এসএসসির আইনজীবী স্বীকার করে নেন, একটি ভুল হয়ে গিয়েছে। সে প্রসঙ্গেই বিচারপতি বসু জানিয়েছেন, ভুল থাকলে পরে সেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে কমিশনের। মামলাকারীদের নির্দেশ দিয়েছেন, আগামী সোমবার ওই ‘ভুয়ো’ শিক্ষকদের তালিকা জমা দিতে হবে।এর ফলে এসএসসি কর্তৃপক্ষের ঢোঁক গেলা ছাড়া আর কোনও উপায় নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago