খবর লাইভ : মেডিকেল কলেজে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ এখনও অব্যাহত।গত সোমবার সন্ধ্যা থেকেই চলছে এই বিক্ষোভ। মেডিক্যাল ছাত্র অ্যাসোসিয়েশনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানাচ্ছে তারা। কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনও সদর্থক উদ্যোগ নজরে আসেনি। জানা গিয়েছে, ২২ ডিসেম্বর ভোটার দিন ঠিক হয়েছিল। তার পরেও ডাক্তারি পড়ুয়ারা কোনওরকম নিশ্চয়তা পাননি। যার জেরে সোমবার থেকে এই অবস্থান বিক্ষোভ। এই নিয়ে পড়ুয়াদের দাবি, ২০১৬ সালে শেষ নির্বাচন হয়েছে তারপর আর নির্বাচন হয়নি।
বিষয়টি নিয়ে এবার ডাক্তারি পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তিনি তাঁর টুইটার একাউন্টে এক পোস্ট করে লেখেন,”মেডিক্যাল কলেজে যেভাবে শাসক দল নির্বাচন বন্ধ করেছে তা অগণতান্ত্রিক, আমি প্রতিবাদী পড়ুয়াদের সমর্থন জানাচ্ছি। তৃণমূলের স্বৈরাচারী পদক্ষেপের নিন্দা করছি।”
অপর্ণা সেনের টুইট নিয়ে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, উনি মাঝে মাঝে বলেন। আজ তো আবার ফিল্ম ফেস্টিভ্যাল। তৃণমূল মুখপাত্র আরও বলেছেন, “চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন। যা বলার বলে এসেছেন। যারা ভোট চাইছেন তারা এটা ভাবুন যে এর ফলে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। আগামী দিনে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় গিয়ে এই পরিষেবা নিয়েও ভাববেন তো?”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…