ডিএনএ রিপোর্টে স্পষ্ট দিল্লির জঙ্গলে মেলা হাড় শ্রদ্ধারই

খবর লাইভ : শ্রদ্ধা ওয়ালকরের নৃশংস হত্যাকাণ্ডের পর দিল্লির মেহরৌলির জঙ্গল থেকে বেশ কিছু হাড়ের টুকরো উদ্ধার করেছিল পুলিশ। বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার পর পুলিশ নিশ্চিত হয়েছে যে হাড়গুলি শ্রদ্ধারই।

শ্রদ্ধা-খুনে মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালা গ্রেফতারের পর ওই জঙ্গলে নিয়ে গিয়েছিলেন পুলিশকে। শ্রদ্ধার বাবার ডিএনএ-র নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছিল জঙ্গল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। সেই রিপোর্টই প্রকাশ্যে এল বৃহস্পতিবার।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ফ্রান্স

প্রসঙ্গত, গত ১৮ মে শ্রদ্ধাকে গলা টিপে আফতাব খুন করেছিলেন বলে অভিযোগ। পরের ১৮ দিন ধরে শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করেছিলেন আফতাব। এর পর আশপাশের জঙ্গলে ফেলে এসেছিলেন দেহের টুকরো। এখনও পর্যন্ত এই মামলায় কয়েকটি ছুরি উদ্ধার করেছে দিল্লি পুলিশ। তাদের অভিযোগ, ওই ছুরিগুলি দিয়েই শ্রদ্ধার দেহ টুকরো করেছিলেন আফতাব। জেরায় আফতাবের কিছু স্বীকারোক্তিও মিলেছে। যদিও পুলিশ জানিয়েছে, সেগুলি যথেষ্ট প্রমাণ নয়। আফতাবকে লাই-ডিটেকশন পরীক্ষা হয়েছে। সেগুলি আদালতে আফতাবের বিরুদ্ধে প্রমাণ হিসাবে পেশ করবে পুলিশ। তবে ডিএনএ পরীক্ষার রিপোর্টকে বড় প্রমাণ হিসাবে দেখছে পুলিশ।

গত অক্টোবরে মহারাষ্ট্র পুলিশের কাছে মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানান শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকর। মেয়ে ভিন‌্ ধর্মের ছেলেকে পছন্দ করেছিলেন বলে দীর্ঘকাল কোনও সম্পর্ক রাখেননি তিনি। বিকাশের অভিযোগের পর নড়েচড়ে বসে পুলিশ। শ্রদ্ধার মোবাইলের কললিস্ট দেখে পুলিশ জানতে পারে, তিনি দিল্লিতে ছিলেন। তদন্তে নামে দিল্লি পুলিশ। জানতে পারে, মুম্বইতে একটি কল সেন্টারে কাজ করার সময় ডেটিং অ্যাপের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে আলাপ হয় আফতাবের। চলতি বছর এপ্রিল নাগাদ দিল্লিতে চলে এসেছিলেন তাঁরা। সেখানে বাড়ি ভাড়া নিয়েছিলেন।
সম্প্রতি শ্রদ্ধার বাবা বিকাশ অভিযোগ করেছেন, আফতাবের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে ২০২০ সালে থানায় গিয়েছিলেন শ্রদ্ধা। পুলিশ কোনও পদক্ষেপ করেনি। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, শ্রদ্ধা পরে লিখিত ভাবে জানিয়েছিলেন যে, আফতাবের বিরুদ্ধে যাতে কোনও পদক্ষেপ না করে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago