খবর লাইভ : কাঁটা নিম্নচাপ! ডিসেম্বর মাসেও দেখা নেই শীতের। মঙ্গলবারও বাড়ল শহরের তাপমাত্রা। মুখভার শীতপ্রেমীদের। আবহাওয়া দফতর জানিয়েছে, শীত আসতে এখনও অপেক্ষা করতে হবে তিলোত্তমাবাসীকে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
আবহাওয়াবিদদের মতে , মঙ্গলবার সারাদিন আকাশ পরিষ্কার থাকবে তবে, হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
আরও পড়ুনঃ মেঘালয় সফরে শিলংয়ে মমতা-অভিষেক, উষ্ণ অভ্যার্থনায় আপ্লুত
দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার তা থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তা যদি হয়, আগামী কয়েক দিনে আরও চড়বে শহরের পারদ।
আলিপুর জানিয়েছে কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। রাতের দিকে তাপমাত্রা একই থাকবে। তবে কয়েক দিন পর রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…