হাজরা মোড়ের সভায় ডিসেম্বর ডেটলাইন থেকে সরে জানুয়ারিতে গেলেন শুভেন্দু

খবর লাইভ : একদিকে যখন রাজ্যে সিবিআই-ইডি অতিসক্রিয় হয়ে উঠেছে তখন শুভেন্দুর ডিসেম্বর-হুঁশিয়ারি নিয়ে স্বাভাবিক কৌতূহলও তৈরি হয়েছিল। এমনকি কেউ কেউ ভাবছিলেন, এবারেই বুঝি উল্টে দেওয়ার চেষ্টা হবে!

হাজরা মোড়ে সভা করে সেই ডেটলাইন থেকে নিজেই সরে গেলেন বিরোধী দলনেতা। বরং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, বিজেপি অগণতান্ত্রিক নয়। ষোলোআনা গণতান্ত্রিক। ভেঙেচুরে সরকার গঠনের পথে বিজেপি হাঁটবে না। তাঁর কথায়, “আমি গিমিকে বিশ্বাস করি না। আমি বলিনি ওদের ৭০ জন বিধায়ককে নিয়ে সরকার ফেলে দেব। আমাদের দল তা চায় না। আমরাও চাই না ওদের চোর, জেহাদি বিধায়কদের নিয়ে সরকার গড়তে।
ডিসেম্বর ডেটলাইন থেকে সরলেও আশা জাগিয়ে রাখার চেষ্টা করে গিয়েছেন তিনি। বিরোধী দলনেতা বলেন, “১২ ডিসেম্বর কেন বলেছিলাম, তার কারণ ছিল। আজ ছিল কয়লা মামলার শুনানি। কিন্তু সুপ্রিম কোর্টে সেই তারিখ পিছিয়ে গিয়েছে। তা নির্ধারিত হয়েছে আগামী ১৩ জানুয়ারি”।

আরও পড়ুনঃ এফআইআর নিয়ে শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা
শুভেন্দু এদিনের সভা থেকে বলেন, ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে। বড় ডাকাত, ধেড়ে ইঁদুর জেলে যাবেই। আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলে গেলাম।
শুভেন্দু অধিকারী বলেন, “আজ একসঙ্গে মেঘালয়ে গিয়েছেন। কয়েকদিন আগে আমার বাড়ির ওখানে সভা করতে গেছিলেন। অনেক কথা তিনি বলেছেন। আমাকে বলেছিল আমি নাকি লেজ গুটিয়ে পালিয়েছি। দক্ষিণ কলকাতায় আমাদের একটাও কাউন্সিলর নেই। একটাও বিধায়ক নেই। পুজো কমিটিতেও বিজেপির লোকেদের ঢুকতে দেয় না। ভয় আপনারা পেয়েছেন। তার কারণ পশ্চিমবঙ্গে আপনারা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় রয়েছেন শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago