আজ সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ক্রোয়েশিয়া, জিততে মরিয়া নীল-সাদার দল

খবর লাইভ : আজ থেকে শুরু কাতার বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব। প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। পরস্পরের মুখোমুখি হওয়ার আগে অদ্ভুতভাবে একই বিন্দুতে দাঁড়িয়ে লিওনেল মেসি ও লুকা মদ্রিচ। দু’জনেই এর আগে একটা করে বিশ্বকাপ ফাইনাল খেলে শূন্যহাতে দেশে ফিরেছেন। দু’জনেরই এটা শেষ বিশ্বকাপ। আবার দু’জনের পারফরম্যান্সের উপরেই নির্ভর করছে তাঁদের দেশের ভাগ্য।

এবার আরও একটা বিশ্বকাপ ফাইনাল থেকে একটা জয়ের দূরত্বে দাঁড়িয়ে মেসি ও মদ্রিচ।

মঙ্গলবার রাতের ম্যাচে শেষ হাসি হাসবেন কে? মহারণের আগে মিডিয়ার মুখোমুখি হয়ে আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনির মুখে মদ্রিচের ঢালাও প্রশংসা। তিনি বলেন, ‘‘মদ্রিচকে মাঠে খেলতে দেখা মানেই অনাবিল আনন্দ। ও শুধু অসাধারণ ফুটবলারই নয়, অত্যন্ত শ্রদ্ধেয় ফুটবল ব্যক্তিত্ব।’’

একই সঙ্গে স্কালোনির আশা, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি। আর্জেন্তাইন কোচের বক্তব্য, ‘‘আশা করি, লিও বিশ্বকাপের পরেও আমাদের হয়ে খেলা চালিয়ে যাবে। দেখা যাক, ও কী সিদ্ধান্ত নেয়।’’ দলের আরেক তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি’মারিয়াকে কোয়ার্টার ফাইনালে শেষ দিকে মাঠে নামিয়েছিলেন। সেমিফাইনালে কি ডি’মারিয়া শুরু থেকে খেলবেন। স্কালোনি বলছেন, ‘‘ডি’মারিয়া ফিট। তবে প্রথম দলে থাকবে কিনা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’’

এদিকে, অধরা বিশ্বকাপ ট্রফিটা পেতে মেসি যে কতটা মরিয়া, সেটা তাঁর আচরণেই ধরা পড়ছে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর আর্জেন্টাইন মহাতারকা যেভাবে মেজাজ হারিয়ে বিপক্ষ শিবিরের কোচ ও ফুটবলারদের কটূক্তি করেছেন, তা এক কথায় ব্যতিক্রমী! মেসি নিজেও জানেন, ক্রোয়েশিয়ার কোচ জলাটকো দালিচ তাঁকে আটকানোর জন্য বিশেষ রণকৌশল তৈরি রাখছেন। পাল্টা রণনীতি সাজাচ্ছেন এলএম টেনও। তাঁকে রুখতে ক্রোট ফুটবলাররা নিজেদের বড় শরীর ব্যবহার করবেই। তাই গত কয়েকটা দিন জিমে বাড়তি সময় কাটিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago