গুজরাটে দ্বিতীয় বার বিধানসভা ভোটে লড়তে নেমেই চমক আপের

খবর লাইভ :গুজরাটে দ্বিতীয় বার বিধানসভা ভোটে লড়তে নেমেই চমকে দিল আপ। ভোটগণনার গতিপ্রকৃতি বলছে, ৫টিরও বেশি আসনে জিতে প্রথম বার গুজরাট বিধানসভায় খাতা খুলতে চলেছে আম আদমি পার্টি (আপ)। পেতে চলেছে ১২ শতাংশেরও বেশি ভোট।
২০১৭ সালে গুজরাটের বিধানসভা ভোটে ২৯টি আসনে লড়েছিল আপ। ভোট পেয়েছিল মোট ২৯,৫০৯টি।অথচ এ বার কেজরির দলের ভোট বেড়েছে ১২ শতাংশেরও বেশি। দিল্লি এবং পাঞ্জাব বিধানসভায় জয়ের পরে গুজরাটে এই ভোটপ্রাপ্তি আপকে জাতীয় দলের মর্যাদা পেতে সাহায্য করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের পাশাপাশি, আমদাবাদ-গান্ধীনগরের একাধিক আসনেও কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আপ প্রার্থীরা। নর্মদা, গির-সোমনাথ, সুরেন্দ্রনগর, তাপি, অমরেলী, আরাবল্লি, পোরবন্দর, দাহোদ, দ্বারকার মতো জেলায় উল্লেখযোগ্য ভোট পেয়েছেন আপ প্রার্থীরা।
গুজরাট বিধানসভায় সর্বকালীন রেকর্ড আসনে জয়ের ইতিহাস তৈরি করেছে বিজেপি। মুখ থুবড়ে পড়েঠে কংগ্রেস। লোকসভার মতোই গুজরাট বিধানসভাতেও ‘বিরোধী দলের মর্যাদা’ খোয়ানোর মুখে এসে দাঁড়িয়েছে মল্লিকার্জুন খড়্গে-রাহুল গান্ধীর দল।

২০১৭-র বিধানসভা ভোটে কংগ্রেস ওই রাজ্যে ৪৪ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল। এ বার তা নেমে এসেছে ২৬ শতাংশের কাছে। অন্য দিকে, বিজেপির ভোট ৪৯ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ পেরোতে চলেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago