খবর লাইভ :হাইকোর্টে বড় স্বস্তি শুভেন্দু অধিকারীর।তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ।‘মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ’, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।
শুভেন্দুর বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মোট ২৬টি এফআইআর দায়ের করা হয়েছিল। সবগুলির উপরই স্থগিতাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানেই এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি।
মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত। পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য স্তব্ধ করার চেষ্টা করছে। রাজ্যের কাছে এ বিষয়ে হলফনামা তলব করেছে হাই কোর্ট। ৬ সপ্তাহের মধ্যে সেই হলফনামা জমা দিতে হবে। তার পর আদালত সিদ্ধান্ত নেবে, অন্য কোনও সংস্থার হাতে এই মামলাগুলির তদন্তের ভার দেওয়া হবে কি না।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছিল। শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…