আধুনিক সিগন‌্যালিং সিস্টেমে দেড় মিনিটের ব‌্যবধানে কলকাতা মেট্রো, পাওয়া যাবে ওয়াইফাই পরিষেবাও

খবর লাইভ :কিছুদিনের মধ্যেই দেড় মিনিটের ব‌্যবধানে ছুটতে পারে কলকাতা মেট্রো। আধুনিক সিগন‌্যালিং সিস্টেমে আমূল বদল হচ্ছে মেট্রো পরিষেবায়। এটা বাস্তবায়িত হলে কম সময়ের ব‌্যবধানে মেট্রো চালানো সম্ভব হবে। পাশাপাশি সমস্ত মেট্রো স্টেশনে বিনামূল্যে মিলবে ওয়াই–ফাই পরিষেবা, এমনই জানা গিয়েছে মেট্রো সূত্রে।
ইস্ট–ওয়েস্ট মেট্রোর মতো এবার বাকি মেট্রোতেও চালু হবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি)। তার ফলে ৯০ সেকেন্ডের ব‌্যবধানে একটি মেট্রোর পিছনে অন‌্য একটি ট্রেন একই দূরত্ব বজায় রেখে ছুটবে। কিন্তু কোনও দুর্ঘটনা ঘটবে না।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এখন বেশ কিছু নতুন রুট তৈরি হচ্ছে। আবার কয়েকটি হয়ে গিয়েছে। তার মধ্যে ইস্ট–ওয়েস্ট, জোকা–ধর্মতলা, নিউ গড়িয়া–এয়ারপোর্ট রুটগুলি এখন চালুর পথে। সেখানে এই অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু করা হচ্ছে। তারপর বাকি মেট্রো রুটগুলিতে একই ব্যবস্থা করা হবে।

এবার বাড়তি সংযোজন হিসাবে সমস্ত মেট্রো স্টেশনে বিনামূল্যে মিলবে ওয়াই–ফাই পরিষেবা। এই বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম‌্যানেজার অরুণ আরোরা বলেন, ‘শীঘ্রই মেট্রো স্টেশনে ওয়াইফাই পরিষেবা যাত্রীরা পাবেন। বিনোদন এবং তথ‌্যমূলক অনেক কিছু ব‌্যবস্থা থাকবে। আগামী ১০ তারিখের মধ্যে আমরা সবদিক থেকে প্রস্তুত হয়ে যাব। নয়াদিল্লি সংকেত দিলেই তা চালু হয়ে যাবে। তবে নিউ গড়িয়া–রুবি সিআরএসের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago