খবর লাইভ : গ্রেফতার বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত জাহাঙ্গির শেখ। মঙ্গলবার গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার জাহাঙ্গিরকে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে সিবিআই-এর টিম। বুধবারই তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।
জানা গেছে, ধৃত জাহাঙ্গির শেখ নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ভাই। গত ২১ মার্চ রাত সাড়ে ৮টা নাগাদ বোমা মেরে খুন করা হয় বগটুই গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমুল উপপ্রধান ভাদুকে। এর পর ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৯ জন। এরপর ঘটনার তদন্তে নেমে সিবিআই বগটুইয়ের গণহত্যা ও একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসাবে জাহাঙ্গির শেখের নাম চিহ্নিত করে। তারপর থেকেই পলাতক ছিলেন জাহাঙ্গির।
দীর্ঘদিন ধরে জাহাঙ্গিরের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সিবিআই। এরপর মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড থেকে জাহাঙ্গিরকে গ্রেফতার করে সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…