২২দিনে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনড়, বিক্ষোভ তুললেন মেডিক্যাল কলেজের ছাত্ররা

খবর লাইভ : প্রায় দেড়দিন অতিক্রান্তের পর অবশেষে উঠল কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ। সেইসঙ্গে ঘেরাও মুক্ত অধ্যক্ষ-সহ ২৩ জন মেডিক্যাল অধ্যাপক। তবে ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশিকা জারি করতে কর্তৃপক্ষকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা পড়ুয়ারা। এবং সেটা আজ, বুধবার দুপুর দুটোর মধ্যেই। তাই ঘেরাও উঠলেও, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনড় চিকিৎসক পড়ুয়ারা। ২২ ডিসেম্বরই ছাত্র সংসদ নির্বাচন হবে তার নির্দেশিকা দিতে হবে। দাবি না মানলে ফের আমরণ অনশনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র বিক্ষোভের জেরে অচলাবস্থায় জেরবার রোগী ও তাঁদের পরিজনরা। পুলিশি নিরাপত্তা চেয়ে গতকাল, মঙ্গলবারই দায়ের করা হয়েছিল মামলা। স্বাস্থ্য পরিষেবা যে ভাবে ব্যাহত হয়েছে সেটা পুনরায় চালু করা হোক। এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে আজ মামলা করার অনুমতিও চাওয়া হতে পারে।

তবে ঘেরাও প্রত্যাহার করায়, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আজ সারাদিনে গতকালের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেই আশা কর্তৃপক্ষের। নিজেদের দাবিপূরণ করতে রাতেই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-সহ মোট ২৩ জনকে ঘেরাও করে পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের একাংশ। যার জেরে ব্যাহত হয় পরিষেবা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago