খবর লাইভ : মাছ খাওয়া নিয়ে পরেশ রাওয়ালের মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে পরেশ রাওয়ালের ওই বক্তব্যে আপত্তি জানায় বিরোধীরা। তাদের দাবি, পরেশের বক্তব্য বাঙালি বিরোধী। এই অভিযোগে আগেই এফআইআর দায়ের করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম। সেলিমের অভিযোগের প্রেক্ষিতে তাঁকে হাজির হতে বলে সমন পাঠিয়েছে কলকাতার তালতলা থানা। আগামী ১২ ডিসেম্বর তাঁকে থানায় আসতে বলা হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে পরেশ রাওয়ালকে বলতে শোনা যায়, ‘গুজরাটিরা গ্যাসের দাম বাড়লে মেনে নেবে কিন্তু বাড়ির রোহিঙ্গা বা বাংলাদেশী প্রতিবেশী মেনে নেবে না। গ্যাসের দাম কমে গেলে কী করবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবে?’
আরও পড়ুনঃ উদয়নারায়ণপুরের জয়নগরে দামোদরের পাড় কেটে চলছে অবাধে মাটি পাচার
সেলিমের দাবি, পরেশ রাওয়ালের এই বক্তব্যে প্রবাসী বাঙালিদের নিরাপত্তা বিপন্ন হতে পারে। তাঁরা আক্রমণের মুখে পড়তে পারেন। ওই বক্তব্যের পরদিনই পরেশ রাওয়ালের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন সেলিম। একই পথে হেঁটে এবার পরেশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ।
তাঁর বিরুদ্ধে দাঙ্গা বাঁধানোর চেষ্টা, হিংসায় প্ররোচনা, শান্তিভঙ্গের চেষ্টা ও অশালীন মন্তব্যের জেরে উসকানির অভিযোগ দায়ের করেছে পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে ওই বক্তব্যের ফুটেজ খতিয়ে দেখবেন তদন্তকারীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…