খবর লাইভ : সেলেকাওদের হয়ে গোল গুলি করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন এবং লুকাস পাকুয়েতা। শেষ আটে ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া।
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেল ব্রাজিল। এদিন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারাল তিতের দল। সেলেকাওদের হয়ে গোল গুলি করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন এবং লুকাস পাকুয়েতা। শেষ আটে ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া।
ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ব্রাজিল। যার ফলে ম্যাচের ৭ মিনিটে গোল পেয়ে যায় সেলেকাওরা। ৭ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এর ঠিক ছ’মিনিটের মাথায় ফের গোল করে তিতের দল। পেনাল্টি পায় ব্রাজিল। রিচার্লিসনকে বক্সের মধ্যে ফাউল করেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। আর সেই সুযোগের সৎ ব্যবহার করেন নেইমার। চোট সারিয়ে মাঠে নেমেই ম্যাজিক দেখালেন তিনি। এরপর ফের আক্রমণে ঝাঁপায় তিতের দল। যার ফলে ম্যাচের ২৯ মিনিটে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩-০ এগিয়ে যায় সেলেকাওরা। ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন রিচার্লিসন। ম্যাচের ৩৬ মিনিটে ব্রাজিলের হয়ে চতুর্থ গোল করেন লুকাস পাকুয়েতা। প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় সেলেকাওরা।
দ্বিতীয়ার্ধেও চলে ব্রাজিলের আক্রমণের ঝাঁঝ। তবে ম্যাচে ফেরার চেষ্টা করে দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৬৭ মিনিটে অ্যালিসনের দুরন্ত সেভ বাঁচিয়ে দেয় সেলেকাওদের। তবে ম্যাচের ৭৬ মিনিটে ১-৪ করে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার হয়ে গোলটি করেন পাইক সিউং হো। ফ্রিকিক থেকে বল ক্লিয়ার করেছিলেন ব্রাজিলের ডিফেন্ডার। সেই বল সুন্দর রিসিভ করে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন পাইক সিউং হো। এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় তিতের দল। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…