খবর লাইভ :
টাইব্রেকারে দুরন্ত সেভ করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। জাপানের তিনটি শট বাঁচিয়ে দেন তিনি। তাঁর দুই হাতে ভর দিয়েই শেষ আটে ক্রোয়েশিয়া।
গরমাগরম বিশ্বকাপ। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারাল ক্রোয়েশিয়া। এই জয়ের ফলে শেষ আটে লুকা মদ্রিচরা। বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ গড়াল টাইব্রেকারে। ম্যাচে এগিয়ে থেকেও শেষ আটে ওঠা হল না জাপানের।
ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বারবার ম্যাচ ধরার চেষ্টা চালায় ক্রোয়েশিয়া। তবে জাপান কিন্তু প্রতি আক্রমণে সাবলীল। পাল্টা আক্রমণে ঝাঁপায় তারা। যার ফলে ম্যাচের ৪৩ মিনিটে গোল করে এগিয়ে যায় জাপান। জাপানের হয়ে ১-০ করেন মায়েদা। তবে অফসাইডের জন্য ভারের সাহায্য নেওয়া হয়। গোল দেন রেফারি। ১-০ এগিয়ে গেল জাপান। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-০।
আরও পড়ুনঃ ভূপতিনগরে পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষ
ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় মদ্রিচরা। যার ফলে ম্যাচের ৫৫ মিনিটে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার হয়ে ১-১ করেন পেরিসিক। এরপর চলে আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত কোন দল আর গোল না করায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমেই গোলের ব্যবধান বাড়াতে পারেনি কোন দলই। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারের জাপানকে ৩-১ গোলে হারায় ক্রোয়েশিয়া। টাইব্রেকারে দুরন্ত সেভ করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। জাপানের তিনটি শট বাঁচিয়ে দেন তিনি। তাঁর দুই হাতে ভর দিয়েই শেষ আটে ক্রোয়েশিয়া।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…