নিউটাউনের বাজারে বিধ্বংসী আগুন! ভস্মীভূত কমপক্ষে ২০টি দোকান

খবর লাইভ : সোমবারের পর মঙ্গলবার ভোরেও বাগজোলা খালপাড়ের একটি বাজারে বিধ্বংসী আগুন! আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত কমপক্ষে ২০টি দোকান। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। ইতিমধ্যেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪টে নাগাদ খালপাড়ে একটি দোকানের উনুন থেকে আগুন লাগার ঘটনা ঘটে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা একের পর এক দোকানকে গ্রাস করে।কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন ছড়িয়ে পড়তেই খবর দেওয়া হয় দমকলে। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকে বেশ বেগ পেতে হয়। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
এদিকে পরপর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় জোর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিন ভোরবেলা একটি দোকানে থাকা পরপর ৪টি সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ছড়িয়ে গিয়ে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। বিকট শব্দে সিলিন্ডারগুলি ফাটায় এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায় তৃণমূলের দলীয় অফিসও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago