খবর লাইভ : কেন্দ্রীয় পরিকাঠামোর জন্য জমি নিলে, ক্ষতিপূরণ কেন্দ্রের নতুন আইন মেনেই নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের নির্দেশ ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে যত জমি অধিগ্রহণ করা হয়েছে, সেগুলির জন্য ক্ষতিপূরণ এবং অন্যান্য যাবতীয় সুযোগ-সুবিধা দিতে হবে ২০১৩ সালের নতুন আইন অনুযায়ী।
জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। মামলায় তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে যত জমি অধিগ্রহণ করা হয়েছে, সেগুলির জন্য ক্ষতিপূরণ এবং অন্যান্য যাবতীয় সুযোগ-সুবিধা দিতে হবে ২০১৩ সালের নতুন আইন অনুযায়ী। এ ক্ষেত্রে ২০১৫ সালের জানুয়ারি মাসের আগে অধিগৃহীত হওয়া কোনও জমির দাম মেটানো না হয়ে থাকলে, সেগুলিও একই আওতায় পড়বে বলে জানিয়েছেন বিচারপতি। এ ক্ষেত্রে রাজ্য সরকার কোনও আপত্তি করতে পারবে না।
আরও পড়ুনঃ বগটুই কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত লালন শেখ
মামলকারী বলেন,‘‘আদালতের এই নির্দেশ রাজ্যে দীর্ঘ দিনের জমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণ নিয়ে জটিলতাগুলি কাটাতে সাহায্য করবে। কারণ, কেন্দ্রীয় প্রতিষ্ঠানের জন্য জমি নিলেও রাজ্যে যে হেতু কেন্দ্রের নতুন আইন কার্যকরের ক্ষেত্রে বিধি তৈরি হয়নি ফলে সমস্যা ছিল।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…