খবর লাইভ : শনিবার একদিকে অভিষেকের সংসদীয় এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারে যেমন সভা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক তেমনি শান্তি কুঞ্জের একদম কাছে সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই হেভিওয়েটের এই মিটিং নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে সভা করার আগেই সেখানে হয়ে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা।
কাঁথিতে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের কারণে মৃত্যু হয়েছে তিনজনের।এই বিস্ফোরণ নিয়ে একদিকে যেমন তৃণমূল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে, উলটো দিক থেকে বিজেপির তরফ থেকেও আঙ্ল উঠছে তৃণমূলের দিকে। বোমা বিস্ফোরণ নিয়ে এদিন শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন। যেখানে তিনি লেখেন, “ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত। ভগবানপুর ২ নম্বর ব্লকের ঘটনা। তৃণমূল নেতা রাজকুমার মান্না বোমা তৈরি করছিল সেই সময় বিস্ফোরণ ঘটে। আমি NIA তদন্তের দাবি করছি।” এর সাথে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারে তার সভার প্রস্তুতিতে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ চালিয়েছেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য।
আরও পড়ুনঃ অভিষেকের লোকসভা কেন্দ্রে সভা করতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ শুভেন্দুর
শুভেন্দুকে জবাব দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন, “যদি ডেকোরেটর তাঁর সঙ্গে কাজ করতে না চান সেক্ষেত্রে তৃণমূলের কী করার আছে? হয়তো তিনি বুঝে গিয়েছেন তাঁর সভায় লোকজন আসবেন না। আর সেই কারণে তিনি নাটক করছেন।” অন্যদিকে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করে লেখেন, “পার্টির টাকা থেকে কাটমানি না খেয়ে ডেকরেটারদের ঠিকঠাকপয়সা দিন, তারা নিশ্চয়ই কাজ করবে। না হলে ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রে যে কোনও সমস্যা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করুন। সেখানে সমস্যা নথিভুক্ত করুন।
তাঁরা আপনার জন্য অবশ্যই বিকল্প ডেকরেটর খুঁজে দেবেন। শুভেচ্ছা রইল।” অন্যদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা তিনি বলেন, “আমরা আদালতের অনুমতি নিয়ে সভা করছি । গা জোয়ারি হচ্ছে। বাংলার মানুষ সব দেখছেন।” সব মিলিয়ে অভিষেক-শুভেন্দুর জনসভা ঘিরে তৃণমূল বিজেপির তরজা অব্যাহত। তার ওপরে বিতর্ক বাড়িয়েছে অভিষেকের সভার আগেই এলাকায় বিস্ফোরণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…