ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগ নিয়ে জটিলতা, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের

খবর লাইভ : পুরুলিয়ার ঝালদা পুরসভার জট কাটছে না। সময় যত গড়াচ্ছে, ততই বদলে যাচ্ছে সমীকরণ। শনিবার ঝালদা পুরবোর্ডের চেয়ারম্যান হিসাবে শিলা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করল কংগ্রেস। শুক্রবারই রাজ্যপাল সি ভি আনন্দ বোস এক নির্দেশ জারি করে জানিয়েছিলেন, ঝালদা পুরসভায় আপাতত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জবা মাছুয়া। পুর আইন মেনেই রাজ্যপাল সেই নির্দেশ দিয়েছেন বলে দাবি অপসারিত পুর চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের।

গত ২২ নভেম্বরের আস্থা ভোটে দুই নির্দল প্রার্থীর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস। কিন্তু আস্থা ভোটে জিতেও পুরবোর্ডের দখল পেতে বেগ পেতে হচ্ছে কংগ্রেসকে। তবে শুক্রবার রাতে শেষমুহূর্তে সবাইকে একেবারে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর জবা মাছুয়াকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। যদিও সেই পুরসভায় বোর্ড গঠনের কথা ছিল কংগ্রেসের। আপাতত পুরপ্রশাসকের দায়িত্ব পালন করবেন ১০ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর। শুক্রবার পুর ও নগরোন্নয়ন দফতর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের পুর আইনের ১৭ (৪) ধারা অনুযায়ী এই নিয়োগ করা হয়। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে। তবে জবা মাছুয়াকে মানতে নারাজ কংগ্রেস। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।

 

এদিকে শনিবারই ঝালদা পুরবোর্ডের চেয়ারম্যান হিসাবে শিলা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে কংগ্রেস। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকেই ঝালদা পুরসভাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। রয়েছে বিশাল বাহিনী। পুরসভার ২০০ মিটার এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এলাকায় চলছে পুলিশি টহল। থমথমে গোটা এলাকা। ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় কংগ্রেস এবং নির্দল মিলিয়ে ৭ জন এবং অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসে পক্ষে রয়েছে ৫ জন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago