মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা আদালতের

খবর লাইভ : এবার থেকে মন্দিরে আর মোবাইল  নিয়ে প্রবেশ করা যাবে না। ধর্মীয় স্থানের শান্তি শৃঙ্খলা এবং পবিত্রতার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত আদালতের। মন্দিরের প্রবেশের আগে মোবাইল জমা দিয়ে যেতে হবে। তামিলনাড়ুর  কোনও মন্দিরেই আর মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের  তরফে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

দেশের মধ্যে বিভিন্ন মন্দিরে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করা কোনও নতুন ঘটনা নয়। তবে এবার তামিলনাড়ুতে সম্পূর্ণভাবে মোবাইল নিয়ে মন্দির প্রবেশেই নিষেধাজ্ঞা জারি করল আদালত। নির্দেশ যাতে কার্যকরী হয় তার জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়নের কথাও বলা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের  তরফে বলা হয়, মন্দির হল এমন একটি প্রতিষ্ঠান, যা প্রথাগতভাবে সকলের জীবনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। এটা কেবল উপাসনার জায়গা নয়, মানুষের সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। মন্দিরের পবিত্রতা ও শান্তি বজায় রাখতে এবার থেকে রাজ্যের কোনও মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। কমিশনার অব হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্ট ডিপার্টমেন্ট, যারা তামিলনাড়ুর একাধিক মন্দিরের দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ বন্ধ করতে।

এই বিষয়ে তামিলনাডুর তিরুচেন্দুরের সুব্রমণ্য স্বামী মন্দির  কর্তৃপক্ষের তরফে মাদ্রাজ হাইকোর্টের কাছে পিটিশন জমা দেওয়া হয়েছিল। মন্দিরের ভিতরে যাতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করা যায় সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছিলেন তাঁরা।সেই আবেদনের ভিত্তিতেই শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে বিচারপতি আর মহাদেবন ও বিচারপতি জে সত্যনারায়ণ প্রসাদের ভিডিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago