মাঠেই মেজাজ হারিয়ে বচসায় জড়ালেন সিআর সেভেন

খবর লাইভ : শনিবার থেকে শুরু নকআউট  পর্ব। টানটান লড়াইয়ের মেজাজ নিয়ে আজ মাঠে নামবে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া । তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে বিতর্কে জড়িয়ে পড়তে হবে তারকা ফুটবলারকে সেটা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি রোনাল্ডো  সমর্থকেরা। এশিয়ার দেশের জেদি লড়াইয়ে পরাস্ত হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর  দল। ম্যাচ শেষের আগেই বিপক্ষের তারকার সঙ্গে ঝামেলা বাঁধে রোনাল্ডোর। ঘটনা পর্তুগিজ মহাতারকার মাঠ ছাড়ার মুহূর্তের।

প্রি কোয়ার্টারে আগেই নিজের জায়গা পাকা করেছিল পর্তুগাল। শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথমে এগিয়ে গিয়েও ১-২ গোলে হারে পর্তুগাল। কিন্তু এরপর আচমকাই পরিস্থিতি বদলে যায় যখন মেজাজ হারান রোনাল্ডো। আঙুল দেখিয়ে চুপ করতে বলেন বিপক্ষের খেলোয়াড়কে। খেলার ঠিক ৬৫ মিনিটে রোনাল্ডোর পরিবর্ত নামানোর সিদ্ধান্ত নেন কোচ ফার্নান্দো স্যান্টোস। দক্ষিণ কোরিয়ার এক ফুটবলার সেই সময় দাবি করেন যে সময় নষ্ট করে ধীর গতিতে মাঠ ছাড়ছিলেন রোনাল্ডো। আর এতেই মেজাজ হারান প্রাক্তন ম্যান ইউ স্ট্রাইকার। ম্যাচের রোনাল্ডো জানান যে কোরিয়ান প্লেয়ার তাঁকে তাড়াতাড়ি মাঠ থেকে বেরতে বলে। CR 7 এর কথায় “কীভাবে বেরবো, তা বলার ওর কোনও অধিকার নেই। আমি যদি সত্যিই ধীর গতিতে আসতাম, তাহলে রেফারি যা বলার বলত।” তবে রোনাল্ডো এও স্বীকার করে নেন, ব্যক্তিগত কোনও শত্রুতা নয়। রাগের মাথাতেই তিনি কোরিয়ান ফুটবলারকে ওভাবে জবাব দিয়েছিলেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago