মহানগরীর হেরিটেজ ভবনগুলিতে বছরভর আলোর রোশনাই, জানাল পুরসভা

খবর লাইভ : শহর কলকাতার  সব হেরিটেজ ভবনে  সারা বছরই ঝলমল করবে আলো , সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা । শুধুমাত্র উৎসব অনুষ্ঠানেই নয় সারা বছরই শহরকে সাজিয়ে রাখতে এমন উদ্যোগ পর্যটন দফতরের। কলকাতা পুরসভাতেই এই নিয়ে একটি বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার , রাজ্য সরকারের পর্যটন সচিব সৌমিত্র মোহন, কলকাতা পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডল ও বিভিন্ন হেরিটেজ কমিটির ও ভবনের দায়িত্বপ্রাপ্তরা।

নীল-সাদা-লাল-সবুজ-হলুদ নানা রঙের দৃষ্টিনন্দন আলোয় সাজিয়ে তোলা হবে তিলোত্তমার ঐতিহ্যবাহী ভবনগুলি। বৈঠকে সিদ্ধান্ত হয় যে শহরের গ্রেড ওয়ান হেরিটেজ ভবনগুলি নানা ধরনের আলোকসজ্জায় সেজে উঠবে। রাজ্য সরকার ও পুরসভা বঙ্গের সরকারি যে সমস্ত গ্রেড ওয়ান হেরিটেজ  ভবন রয়েছে সেখানে আলোর ব্যবস্থা করবে। তার পাশাপাশি সরকারি এই সিদ্ধান্তের কথা সমস্ত কেন্দ্রীয় সরকারের আওতাধীন ভবন এবং বেসরকারি মালিকানাধীন হেরিটেজ ভবনের কর্তৃপক্ষকেও জানানো হবে।কলকাতা পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী শহরের সমস্ত হেরিটেজ গ্রেড ওয়ান ভবনগুলিতে ব্লু প্লেক লাগানো হবে। ইতিমধ্যেই রানি রাসমণির বাড়ি সহ বেশ কয়েকটি ঐতিহ্যের বাড়িতে সেই ব্লু প্লেক লাগানো হয়েছে।তবে বেসরকারি হেরিটেজগুলির ক্ষেত্রে কোনও আর্থিক বোঝা রাজ্য সরকার  বহন করবে না। পুরোটাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago