ঝালদা পুরসভার বিরোধী কাউন্সিলরদের বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ নয়, নির্দেশ হাই কোর্টের

খবর লাইভ : ঝালদা পুরসভার বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। শুক্রবার বিচারপতি জানান, আগামী বুধবার পর্যন্ত ৪ কংগ্রেস এবং ২ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।

মামলাকারীদের আইনজীবী কৌস্তভ বাগচী আদালতে জানান, শনিবার ওই পুরসভায় বোর্ড গঠনের কথা রয়েছে। আগেই আস্থা ভোটে পরাজিত হয়েছেন তৃণমূলের চেয়ারম্যান। ফলে এখন বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এর পরই হাই কোর্ট ৬ কাউন্সিলরকে স্বস্তি দেওয়ার নির্দেশ দেয়।
গত ২১ নভেম্বর পুরুলিয়ার ঝালদা পুরসভার আস্থাভোটে দুই নির্দল কাউন্সিলরের সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কংগ্রেস।পুরসভা দখলের পর ঝালদা শহরে বিজয় মিছিল করে কংগ্রেস। নিহত প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর নামেও স্লোগান দেওয়া হয়।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। ১২ আসনের পুরসভার পাঁচ কংগ্রেস কাউন্সিলর এবং এক জন নির্দল কাউন্সিলর (মোট ছ’জন) অনাস্থা প্রস্তাব এনেছিলেন। ঠিক তার পরেই পুরসভায় তৃণমূল ছাড়েন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়।তাঁর দলত্যাগের ফলে ১২ আসনের পুরসভায় বিরোধী কাউন্সিলরের সংখ্যা বেড়ে হয় ৭। এরফলে ঝালদা পুরসভা হাতছাড়া হয় তৃণমূলের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago