দিল্লি বিমানবন্দরে পুলিশের জালে লুধিয়ানা আদালত বিস্ফোরণের মোস্ট ওয়ান্টেড

খবর লাইভ : লুধিয়ানা আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ কুখ্যাত খলিস্তানি জঙ্গি হরপ্রিত সিংহ ওরফে হ্যাপি মালয়েশিয়াকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা । শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০২১ সালে আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত হ্যাপির মাথার দাম ধার্য করা হয়েছিল ১০ লক্ষ টাকা।

এনআইএ-র মুখপাত্র জানিয়েছেন, সূত্র মারফত খবর পেয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুর থেকে দিল্লি বিমাবন্দরে আসা হরপ্রিতকে প্রথমে আটক করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অমৃতসরের বাসিন্দা হরপ্রিতের সঙ্গে পাকিস্তানের জ*ঙ্গিগোষ্ঠী ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের পাশাপাশি একাধিক কুখ্যাত জঙ্গিগোষ্ঠীর প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ ডিসেম্বর লুধিয়ানা আদালত চত্বরে বিস্ফোরণের ফলে এক জন নিহত হন। গুরুতর আহত হন কমপক্ষে ৫ জন। ঘটনার পিছনে খলিস্তানি জঙ্গি সংগঠন যুক্ত বলে অভিযোগ ওঠে। পাঞ্জাব পুলিশের বরখাস্ত হওয়া এক কনস্টেবল গগনদীপ সিং এই বিস্ফোরণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। বিস্ফোরণের জেরে গগনদীপের প্রাণ যায়। এরপরই তদন্তে উঠে আসে জার্মানিতে আত্মগোপনকারী জঙ্গি জসবিন্দর সিং মুলতানির নাম। জসবিন্দরকে গত বছরই জার্মানিতে গ্রেফতার করেছিল এনআইএ। আর এবার দিল্লি বিমানবন্দরে পুলিশের জালে ধরা পড়ল আর এক অভিযুক্ত হরপ্রিত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago