নিজের লুক অ্যালাইককে খুন করে মৃত্যুর অভিনয় করার অভিযোগে ধৃত গ্রেটার নয়ডার এক মহিলা

খবর লাইভ : টানটান চিত্রনাট্যের সাসপেন্স থ্রিলারকেও হার মানাবে উত্তরপ্রদেশের হাড় হিম করা ঘটনা। নিজের লুক অ্যালাইককে খুন করে মৃত্যুর অভিনয় করার অভিযোগে ধৃত গ্রেটার নয়ডার এক মহিলা।

অভিযুক্ত পায়েল ভাটি একটি মলে কাজ করতেন, খুন হওয়া মহিলার সঙ্গে পায়েল এবং তাঁর প্রেমিক অজয় ঠাকুর প্রথমে বন্ধুত্ব করেন বলেই অভিযোগ। পুলিশ সুত্রে খবর, মৃতাকে নিজের পোশাক পরিয়ে তাঁর মুখ পুড়িয়ে দিয়েছে অভিযুক্ত পায়েল। ঘটনাকে যাতে আত্মহত্যা মনে হয়, সেই উদ্দেশ্যে একটি সুইসাইড নোটও রেখে যায় মৃতদেহের পাশে। খুন করে প্রেমিকের সঙ্গে পায়েল পালিয়ে যায়, অভিযোগ এমনটাই।
১২ নভেম্বর মৃতার পরিবার তাঁর নিখোঁজ ডায়েরি করার পর ঘটনাটি সামনে আসে।

পুলিশের প্রাথমিক অনুমান, নিজের মৃত্যুর নাটক করে এক আত্মীয়কে ফাঁসাতেই গোটা ঘটনা ঘটয়েছে পায়েল। শোনা গিয়েছে, আত্মীয়দের কাছে টাকা নিয়ে শোধ করতে না পারায় আত্মঘাতী হয়েছিলেন পায়েলের বাবা, তাঁরই প্রতিশোধ নিতে এমন ছক সাজায় পায়েল।

পায়েলের বাড়ির লোকের অবশ্য বক্তব্য, পরিবারের তরফে সম্পর্ক না মানার সম্ভাবনা দেখেই প্রেমিকের সঙ্গে পালিয়েছে পায়েল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago