নতুন বছরে আসতেই পোলিও টিকাকরণে বদল! নয়া নির্দেশিকা কেন্দ্রের

খবর লাইভ : পোলিও-র টিকাকরণে সাফল্যা আসার পরও নতুন করে কোনও রকম ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। কারণ নিশ্চিন্ত হওয়ার সময় এখনও আসেনি। আর তাই এই সুরক্ষাকবচকে আরও পোক্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে শিশুদের পোলিও টিকার সাধারণত দুটি ডোজ দেওয়া হয়। তবে এবার থেকে আরও একটি ডোজ দেওয়ার নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্র। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

বর্তমানে শিশুদের ৬ সপ্তাহ থেকে ১৪ সপ্তাহ বয়সের মধ্যে পোলিও টিকার দুটি ডোজ দেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী ১৪ সপ্তাহ থেকে ৯ মাস বয়সের মধ্যে টিকার আরও একটি ডোজ নেওয়ার কথা বলা হয়েছে। টিকাকরণের নিয়ন্ত্রক সংস্থার ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ ও ইমিউনাইজেশন এই নিয়ম পরিবর্তনের ওপর নজর রাখছে। টিকার এই তৃতীয় ডোজ দেওয়া হবে শিশুর বাঁ হাতের ওপরের দিকে।
আগামী বছর ১ জানুয়ারি থেকেই দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে যাতে এই নতুন নিয়ম কার্যকর হয়, নয়া নির্দেশিকায় তা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি বিশেষজ্ঞ কমিটির এইকটি বৈঠকে তৃতীয় ডোজের পরামর্শ দেওয়া হয়।
একতি বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তৃতীয় ডোজ চালু করার আগে স্বাস্থ্যকর্মীদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি রাজ্যের স্বাস্থ্যদফতরের তরফে জালাগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার কথাও বলা হয়েছে। দেশের প্রতিটি শিশু যাতে এও টিকা পায় সেদিকে নজর রাখবে কেন্দ্র বলে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago