খবর লাইভ : খড়্গপুর আইআইটির এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এবার ডিরেক্টরকে ডেকে পাঠাল কলকাতা হাইকোর্ট। হস্টেলের ভেতর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। তার জেরেই ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে।
গত ১৪ অক্টোবর ২৩ বছর বয়সী ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছিল হস্টেলের রুম থেকে।আইআইটি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কোর্টে গিয়েছিল ছাত্রের পরিবার।
মৃত ছাত্রের অভিভাবকদের তরফের আইনজীবী রঞ্জিত চট্টোপাধ্যায় বলেন, আদালত নির্দেশ দিয়েছে ২০ ডিসেম্বর আইআইটির ডিরেক্টরকে আদালতে উপস্থিত থাকতে হবে। ডিরেক্টর যে রিপোর্ট জমা দিয়েছিলেন তাতে খুশি নন আদালত। সেকারণেই পরবর্তী শুনানিতে ডিরেক্টরকে ডেকে পাঠানো হয়েছে।
আইআইটি গত ২৩ নভেম্বর তিন পাতার রিপোর্ট আদালতে জমা দিয়েছিল। হস্টেলে Ragging এর অভিযোগ উঠেছিল। তার জেরেই এই রিপোর্ট। তবে আইআইটির রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
এদিকে নভেম্বর মাসে হাইকোর্ট সিঙ্গল বেঞ্চের বিচারক রাজশেখর মান্থা আইআইটি খড়্গপুরের ডিরেক্টরের কাছ থেকে রিপোর্ট চেয়েছিলেন। কারা এই ঘটনায় যুক্ত সেটাও জানতে চাওয়া হয়েছিল। অন্য়দিকে এই ধরনের নির্যাতন নিয়ে আগেও অভিযোগ থাকা সত্ত্বেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সেটাও জানতে চাওয়া হয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…