আমেরিকায় ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসের পরিকল্পনা আগাম জেনেও চুপ ছিলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ

খবর লাইভ : আমেরিকায় ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসের পরিকল্পনা সম্পর্কে আগেই ‘খবর’ এসেছিল তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে। হামলার পরিকল্পনার কথা আগাম জানার পরেও প্রয়োজনীয় পদক্ষেপ করেননি বুশ।

২০০৪ সালেই আমেরিকার একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ৯/১১ সন্ত্রাসের আগাম খবর বুশের কাছে ছিল। ওই খবরে দাবি করা হয়, ২০০১ সালের ৬ অগস্ট আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ ওসামা বিন লাদেনের নাশকতার পরিকল্পনার বিষয়ে ‘ব্রিফ’ করেছিল বুশকে। কিন্তু বিষয়টি জানার পরেও কোনও পদক্ষেপ করেননি বুশ।

সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রতিবেদনে ২০০৪ সালের এপ্রিল মাসের কিছু সরকারি নথির উল্লেখ রয়েছে। সেই নথিতে দাবি করা হয়েছে, আল কায়দা জঙ্গিগোষ্ঠীর বড় ধরনের নাশকতার ছক সম্পর্কে অন্তত এক মাস আগে গোয়েন্দা সূত্রে খবর এসেছিল হোয়াইট হাউসের তৎকালীন বাসিন্দার কাছে। কিন্তু পুরো বিষয়টি জানার পরেও আশ্চর্যজনক ভাবে নিরুদ্বেগ ছিলেন তিনি!

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago