ভুয়ো ওয়েবসাইট খুলে কোটি কোটি টাকা প্রতারণা! ৬ জনকে গ্রেফতার

খবর লাইভ : অনলাইনে বিনিয়োগের ভুয়ো ওয়েবসাইট খুলে ১ কোটি ৩৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার আরও দুই। তদন্তে নেমে প্রাথমিক পর্বে চারজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।মঙ্গলবার আরও এই ঘটনার সঙ্গে জড়িত আরও দু’জনকে গ্রেফতার করল গোয়েন্দারা।

ওয়েবসাইট খুলে তাতে বিনিয়োগ!যদিও সবটাই ছিল ভুয়ো। টাকা বিনিয়োগের পর তা আর ফেরত পাওয়া যেত না। তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া হত ওয়েলকাম কিট। দিনের পর দিন ঝকঝকে ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছিল একদল দুষ্কৃতী। রমরমিয়ে চলছিল ব্যবসা। এরপর তদন্তে নেমে পুলিশ গত ১৮ নভেম্বর সঞ্জয় যাদব, রাজেশ টুঙ্গার, বিবেক টুঙ্গার এবং যুবরাজ আগরওয়ালকে গ্রেফতার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার অফিসাররা বালিগঞ্জ থেকে ২৪ বছরের আরিহান্ত আগরওয়াল এবং ৩১ বছরের আশিস ত্রিবেদীকে গ্রেফতার করে। তল্লাশিতে ৬টি সিমকার্ড, ৪টি মোবাইল ফোন এবং ৩টি ‘ওয়েলকাম কিট’ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে,জালিয়াতির কোটি কোটি টাকা এগারোটি অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে পাঠানো হত। তারপর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের বা এটিএমে গিয়ে নগদ হিসাবে তুলে নেওয়া হত। এ ভাবেই কালো টাকা সাদা করার কারবার চালাচ্ছিল জালিয়াতরা।
লালবাজার সূত্রে খবর, জালিয়াতি করে পাওয়া ১ কোটি ৩৩ লক্ষ টাকার মধ্যে ১০ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছিল কলকাতার কলাকার স্ট্রিটের আইসিআইসিআই ব্যাঙ্কের শাখায় একটি সংস্থার নামে খোলা অ্যাকাউন্টে। ৭৪ হাজার টাকা পাঠানো হয়েছিল রাঁচীর একটি ‘ডান্স অ্যান্ড ফিটনেস স্টুডিও’র অ্যাকাউন্টে। দু’টি অ্যাকাউন্টই একটি মোবাইল নম্বর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। মোবাইল নম্বরটি ছিল আরিহান্ত আগরওয়ালের। তাঁর কাছ থেকে সংশ্লিষ্ট সিমকার্ডটিও বাজেয়াপ্ত হয়েছে। আরিহান্তের সহযোগী ছিল আশিস। ধৃত দু’জনকেই বুধবার আদালতে তোলা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago