খবর লাইভ : শুভেন্দুর গড়ে মেগা শো অভিষেকের। শনিবার হলদিয়ায় প্রথমবারের জন্য সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা ঘিরে সেজে উঠেছে হলদিয়া। শুধু তাই নয়, হলদিয়া শুধু মাত্র শিল্পের শহর বলে নয়, এই শহর শুভেন্দু অধিকারীর গড় বলেও পরিচিত। সেই কারণেই বাড়ছে রাজনৈতিক তরজা।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে শিল্পের দিকে নজর দিচ্ছেন। সেই কারণে রাজ্যে ট্রেড ইউনিয়নের সুস্থ সংস্কৃতি জরুরি। যাতে শিল্পপতি থেকে শ্রমিক সকলেরই সুস্থ কর্ম পরিবেশ থাকে কাজ করার। মনে করা হচ্ছে অভিষেকে উপস্থিতি সেই কাজে সহায়তা করবে। দ্বিতীয়ত পূর্ব মেদিনীপুরকে শুভেন্দুর গড় হিসাবে চিহ্নিত করা হয়। সেখানে অভিষেকে উপস্থিতি নতুন করে তৃণমূলের সংগঠন শক্তিশালী করতে সাহায্য করবে। সূত্র মারফত খবর, ট্রেড ইউনিয়নগুলিকে স্পষ্টত নির্দেশ দেওযা হয়েছে, যাতে সেরা ফলাফল পাওয়া যায়, যাতে ট্রেড ইউনিয়নের উদ্দেশ্য সাধিত হয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভার জন্য জেলা তৃণমূলের তরফ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। শুধু পূর্ব মেদিনীপুরই নয়, প্রতিবেশী জেলা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে শ্রমিক সংগঠনের নেতারা এই সভায় উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, শনিবার অভিষেকের এই সভায় প্রায় ১ লাখের বেশি মানুষের ভিড় হবে।
শনিবার অভিষেকের সেই সভায় ১ লক্ষের বেশি জমায়েতের লক্ষ্যে ঝাঁপাচ্ছে শাসকদল। সে জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব।
পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ধরে নিয়েই ময়দানে নেমে পড়েছে শাসকদল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…