খবর লাইভ : সাতসকালেই বেলুড়ের প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন! বুধবার সকাল সাড়ে সাতটার আশেপাশে হাওড়ার বেলুড় থানার লিলুয়া মতোয়ালা রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এলাকায় হাওয়া থাকায় প্লাস্টিকের কাঁচামালে ভর্তি ওই কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। আতঙ্কে ঘর ছাড়েন অনেকেই।
প্রাথমিক পর্বে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাতে লাগান। পরে দমকলে খবর দিতেই ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আশেপাশে বেশ কয়েকটি স্কুল থাকায় আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে দমকল কর্মীরা। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
কী থেকে এই আগুন, তা এখন স্পষ্ট নয়। যদিও দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…