কেন শীতবস্ত্র বিডিও অফিসে? ভাষণ থামিয়ে মঞ্চে বসে চূড়ান্ত ক্ষুব্ধ মমতা

খবর লাইভ : শীতকালে অঞ্চলের মানুষদের দেওয়ার জন্য হিঙ্গলগঞ্জে ১৫হাজার শীতবস্ত্র  নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার পৌনে একটা থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান শুরু হওয়ার পরে মুখ্যমন্ত্রী যখন সেই শীতবস্ত্র দেওয়ার উদ্যোগ নেন। তখন আধিকারিকরা জানান, তাঁর আনা শীতবস্ত্র পড়ে রয়েছে বিডিও অফিসে। এই কথা শোনার পর চরম ক্ষোভ প্রকাশ করেন মমতা।

আরও পড়ুনঃ বিরাটিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত বাবা ও ছেলে

তিনি বলেন, “এই অনুষ্ঠানের জন্য আমি ১৫ হাজার শীতবলস্ত্র কিনে এনেছি। গত তিনদিন ধরে ঘুরে ৫হাজার সোয়েটার, ৫হাজার কম্বল ও ৫ হাজার চাদর। এই শীতবস্ত্র দিতেই আমে এখানে এসেছি।“ “বিডিও অফিসে রাখতে কে বলেছে?“ তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী।

এরপরই মুখ্যসচিব, জেলাশাসক-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের ডেকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। মাঝপথে ভাষণ থামিয়ে তিনি বলেন, “যতক্ষণ না পর্যন্ত শীতবস্ত্র আনা হচ্ছে ততক্ষণ আমি মঞ্চে বসে থাকব“। মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের জন্য আনা জিনিস যদি, তাঁদের হাতে না পৌঁছয় আমার গায়ে জ্বালা হয়।“

এর আগেই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশ অন্যায় করলে সেই দোষ এসে পড়ে আমার ঘাড়ে। সরকার কিছু ভুল করলে সেই দায় নিতে হয় আমাকেই।“ অথচ তিনি সাধারণ মানুষের পাশে থাকার সব উদ্যোগ নেন।

মুখ্যমন্ত্রীর ক্ষুব্ধ মূর্তি দেখে তখনই ছোটেন সরকারি আধিকারিকরা। কিন্তু মমতা বসে থাকেন মঞ্চেই, যতক্ষণ না শীতবস্ত্র আসে। প্রায় মিনিট পনেরো পর শীতবস্ত্র আনা হলে তা বিলি শুরু করেন মুখ্যমন্ত্রী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago